অনেকটা স্বস্তিদায়ক অবস্থায় আছি : স্বাস্থ্যমন্ত্রী

শামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
R7oPZNtyCnmyhQ3tTPNhsXJLVWq3bk2bTXUDT1bK

দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় অনেকটা স্বস্তিদায়ক অবস্থায় আছেন জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গতকাল (বৃহস্পতিবার) শনাক্তের হার ১ শতাংশে ছিল; মৃত্যুও ছিল ৩ জনে। করোনাকে আমরা শূন্যের কোটায় নামাতে চাই। এ জন্য সবাইকেই স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দিতে হবে।

শুক্রবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁও কলেজে নার্সিং পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে এ মুহূর্তে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। আমরা এটিকে নিয়ন্ত্রণেই রাখতে চাই। এ লক্ষ্যে আমরা টিকা কার্যক্রম পরিচালনা করছি। এমনকি টিকা কর্মসূচি ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছি। ইতোমধ্যেই আমাদের ২২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। যার সাড়ে ১২ কোটি প্রথম ডোজ ও সাড়ে ৮ কোটি দ্বিতীয় ডোজ।

জাহিদ মালেক বলেন, বিশেষ ক্যাম্পেইনে এক দিনে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এর মাধ্যমে টিকাদানে ২০০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম স্থানে পৌঁছেছে। এসবের সব কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার গাইডলাইনে আমরা কাজ করেছি।

তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই দেশে করোনা প্রতিরোধে বুস্টার ডোজের ক্যাম্পেইন শুরু হবে। যারা বুস্টার ডোজ নেয়নি, তারা যেন অতিদ্রুত নিয়ে নেয়, এটাই আমাদের উদ্দেশ্য। দেশে টিকার কোনো অভাব নেই। সরকারের টিকা কিনতে ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম বাদল, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট নীতিশ চন্দ্র সরকার, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারসহ প্রমুখ।

Latest News

Durbin News-WT (23).webp

যৌতুক না পেয়ে নির্যাতন : স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মামলা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌতুক দাবিকে কেন্দ্র করে এক গৃহবধূকে দীর্ঘদিন নির্যাতন, অর্থ আত্মসাৎ এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় দায়ের করা এ মামলাটি বর্তমানে আলমডাঙ্

Durbin News-WT (22).webp

কুষ্টিয়ায় নিখোঁজের ছয় দিন পর গড়াই নদী থেকে বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় নিখোঁজের ছয় দিন পর হালিমা খাতুন (৬৮) নামে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে শহরতলীর জুগিয়া ভাটাপাড়া এলাকার গড়াই নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

video6231207027700406472.00_01_32_20.Still002.webp

নির্বাচন হবে উৎসবমুখর ও সবার অংশগ্রহণমূলক: ভোলায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

ভোলায় আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণমূলক। তিনি বলেন, প্রত্যেক নাগরিক যেন নিজের ইচ্ছেমতো ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই লক্ষ্যেই সরকার কাজ কর

1000304856.webp

কুষ্টিয়ায় পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোরের প্রাণহানি হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ক্যানেলপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Popular News