দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি অপরাধপ্রবণ শহর ঢাকা: নাম্বেওর সূচক

শাহারিয়া নয়ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
Dhaka_April_(33244268934).webp

নাম্বেওপ্রকাশিত ২০২৬ সালের অপরাধ ও নিরাপত্তা সূচকে এ তথ্য উঠে এসেছে।

সূচক অনুযায়ী, ঢাকার অপরাধ সূচক ৬২ দশমিক ২ এবং নিরাপত্তা সূচক ৩৭ দশমিক ৮। অপরাধ সূচক যত বেশি, অপরাধপ্রবণতা তত বেশি ধরা হয়। অন্যদিকে নিরাপত্তা সূচক যত বেশি, শহরটি তত বেশি নিরাপদ হিসেবে বিবেচিত হয়।

একই সূচকে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির নাম এসেছে। শহরটির অপরাধ সূচক ১১ দশমিক ১ এবং নিরাপত্তা সূচক ৮৮ দশমিক ৯।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকার নিরাপত্তা পরিস্থিতি তুলনামূলকভাবে দুর্বল। সূচকে অংশ নেওয়া ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে শহরটির বাসিন্দাদের মধ্যে রাতে চলাচলের ক্ষেত্রে অনিরাপত্তার অনুভূতি বেশি দেখা গেছে।

নাম্বেওর প্রকাশিত তালিকায় পাকিস্তান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার বেশ কয়েকটি বড় শহরের অবস্থান ঢাকার চেয়ে ভালো। এর মধ্যে করাচি ও দিল্লির অপরাধ সূচক ৫৯ দশমিক ১ এবং নিরাপত্তা সূচক ৪০ দশমিক ৯। ভারতের গাজিয়াবাদের অপরাধ সূচক ৫৮ দশমিক ৪ এবং নিরাপত্তা সূচক ৪১ দশমিক ৬।

এ ছাড়া নয়ডা, গুরগাঁও, বেঙ্গালুরু, কলকাতা, মুম্বাই, চেন্নাই, সুরাত, আহমেদাবাদসহ ভারতের বিভিন্ন শহর এবং পাকিস্তানের লাহোর ও ইসলামাবাদ, নেপালের কাঠমান্ডু ও শ্রীলঙ্কার কলম্বোর নিরাপত্তা সূচকও ঢাকার তুলনায় বেশি।

দক্ষিণ এশিয়ার কয়েকটি শহরের অপরাধ ও নিরাপত্তা সূচক:

নাম্বেওর বৈশ্বিক সূচক অনুযায়ী, বিশ্বের বড় শহরগুলোর মধ্যে অপরাধ ও নিরাপত্তার বিবেচনায় ঢাকার অবস্থান ৫৯তম। অর্থাৎ, অপরাধপ্রবণতা ও নিরাপত্তা পরিস্থিতির দিক থেকে ঢাকা বৈশ্বিক তালিকার তুলনামূলক উচ্চ ঝুঁকিপূর্ণ শহরগুলোর মধ্যে রয়েছে।

Latest News

alt

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন ধারণা, ০ মিমি বেজেল কনসেপ্ট আনল টেকনো

স্মার্টফোনের ডিসপ্লের চারপাশের দৃশ্যমান বর্ডার আরও কমিয়ে আনার লক্ষ্য নিয়ে নতুন প্রজন্মের বেজেলবিহীন কনসেপ্ট ফোন উন্মোচন করেছে এআইচালিত বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। কোম্পানির দাবি, নতুন কনসেপ্ট ডিভাইসটিতে সত্যিকারের ০ মিমি ডিসপ্লে বেজেল রয়েছে। এর মাধ্যমে স্মার্টফোনের প্রচলিত স্ক্রিন ডিজাইনকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সম্ভাবনা তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

আবার ‘দেবদাস’ হতে চান শাকিব খান

আবার ‘দেবদাস’ হতে চান শাকিব খান

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ২০১৩ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমাটি মুক্তির পর শাকিবের অভিনয় নিয়ে দর্শক-সমালোচকদের মধ্যে আলোচনা তৈরি হয়।

WhatsApp Image 2026-08-01 at 12.01.04.webp

বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

WhatsApp Image 2026-08-01 at 12.01.04.webp

শেখ হাসিনার তৎপরতায় ভারতের দায় আছে: সালাহউদ্দিন

ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

Popular News