ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:
Tamim-6a6b2f7ed6933.webp

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল ভারত সফরে যাচ্ছেন। তার সঙ্গে থাকবেন বিসিবির গ্রাউন্ডস কমিটি ও হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম। সফরের মূল উদ্দেশ্য ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা।

জানা গেছে, বেঙ্গালুরুতে অবস্থিত বিসিসিআইয়ের এই অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখবেন বিসিবি সভাপতি। সেখানে অবকাঠামো, প্রশিক্ষণ ব্যবস্থা, জিমনেশিয়াম, স্পোর্টস সায়েন্স, বায়োমেকানিক্সসহ বিভিন্ন আধুনিক সুবিধা পর্যবেক্ষণ করবেন তারা।

মূলত পূর্বাচলে বিশ্বমানের একটি ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবেই ভারতের এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে বুধবার অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় পূর্বাচল স্টেডিয়াম এলাকায় এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে দ্রুত প্রকল্পের কাজ শুরু করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এদিকে আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর এবং দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তামিম ইকবালের এই সফরে দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা এবং আসন্ন সিরিজ নিয়েও আলোচনা হতে পারে।

Latest News

alt

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন ধারণা, ০ মিমি বেজেল কনসেপ্ট আনল টেকনো

স্মার্টফোনের ডিসপ্লের চারপাশের দৃশ্যমান বর্ডার আরও কমিয়ে আনার লক্ষ্য নিয়ে নতুন প্রজন্মের বেজেলবিহীন কনসেপ্ট ফোন উন্মোচন করেছে এআইচালিত বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। কোম্পানির দাবি, নতুন কনসেপ্ট ডিভাইসটিতে সত্যিকারের ০ মিমি ডিসপ্লে বেজেল রয়েছে। এর মাধ্যমে স্মার্টফোনের প্রচলিত স্ক্রিন ডিজাইনকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সম্ভাবনা তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

আবার ‘দেবদাস’ হতে চান শাকিব খান

আবার ‘দেবদাস’ হতে চান শাকিব খান

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ২০১৩ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমাটি মুক্তির পর শাকিবের অভিনয় নিয়ে দর্শক-সমালোচকদের মধ্যে আলোচনা তৈরি হয়।

WhatsApp Image 2026-08-01 at 12.01.04.webp

বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

WhatsApp Image 2026-08-01 at 12.01.04.webp

শেখ হাসিনার তৎপরতায় ভারতের দায় আছে: সালাহউদ্দিন

ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

Popular News