‘বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা’: সারজিস আলম

শাহারিয়া নয়ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
2161ec553c72286381bff48d16fbe806-6a6c96b93aae1.webp

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর হয়েছে। আগামী পাঁচ বছর পর কাউকে আওয়ামী লীগের রাজনীতি করতে দেখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩১ জুলাই) সিলেটের কোম্পানীগঞ্জে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে দেয়নি। যাদের আওয়ামী লীগ ধ্বংস করতে চেয়েছিল, তারা কিন্তু দেশে আছে।”

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “বিএনপি যদি স্বৈরাচার হতে চায়, আমরা তাদের স্বৈরাচার হতে দেব না। আমরা সমালোচনা করেই যাব। চাঁদাবাজি, টেন্ডারবাজির কারণে জনগণ সঠিক সেবা পায় না। ফেরাউন হলেও তাদের বিরুদ্ধে আমরা কথা বলব। সামনে বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে। শুধু সময়ের অপেক্ষা।”

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে। তার ভাষায়, “সিস্টেম নষ্ট হয়ে গেলে কেউ ছাড় পাবেন না। আমাদের লড়াই দলীয় নয়, ন্যায় ও অন্যায়ের মধ্যে। দেশকে লুটেরাদের হাত থেকে যদি তারেক রহমান রক্ষা করতে না পারেন, তাহলে আমরা ছাড় দেব না।”

সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গত ৫৩ বছর ধরে আমরা বঞ্চিত। আমি একা বলে বিপদে পড়ে গেছি। বাংলাদেশে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আমাদের সঙ্গে সরকার গাদ্দারি করছে। কাউকে চাঁদা দেবেন না, ঘুষ দেবেন না, এই অঙ্গীকার করুন। আমরা জনগণের পক্ষে কথা বলি। আমাদের কোনো পদের দরকার নেই।”

তিনি আরও বলেন, “হাসিনা দেশে নামার সঙ্গে সঙ্গে তার ফাঁসি কার্যকর করবে বাংলাদেশের জনগণ।”

সীমান্ত হত্যা প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সিলেটের সীমান্ত হত্যা নিয়ে কোনো নেতা কথা বলে না, কারণ রাতে তারা বাটোয়ারা পায়।” তিনি আরও বলেন, “১ হাজার ৪০০ শহীদের বিচার না হলে আমরা ক্ষমতা হাতে নেব। বাংলাদেশে কোনো প্রতিশ্রুতি কাজ করে না। হাদির হত্যাকারীর বিচার করতে হবে। নাসীরুদ্দীনকে কেউ পকেটে নিতে পারবে না।”

Latest News

alt

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন ধারণা, ০ মিমি বেজেল কনসেপ্ট আনল টেকনো

স্মার্টফোনের ডিসপ্লের চারপাশের দৃশ্যমান বর্ডার আরও কমিয়ে আনার লক্ষ্য নিয়ে নতুন প্রজন্মের বেজেলবিহীন কনসেপ্ট ফোন উন্মোচন করেছে এআইচালিত বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। কোম্পানির দাবি, নতুন কনসেপ্ট ডিভাইসটিতে সত্যিকারের ০ মিমি ডিসপ্লে বেজেল রয়েছে। এর মাধ্যমে স্মার্টফোনের প্রচলিত স্ক্রিন ডিজাইনকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সম্ভাবনা তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

আবার ‘দেবদাস’ হতে চান শাকিব খান

আবার ‘দেবদাস’ হতে চান শাকিব খান

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ২০১৩ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমাটি মুক্তির পর শাকিবের অভিনয় নিয়ে দর্শক-সমালোচকদের মধ্যে আলোচনা তৈরি হয়।

WhatsApp Image 2026-08-01 at 12.01.04.webp

বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

WhatsApp Image 2026-08-01 at 12.01.04.webp

শেখ হাসিনার তৎপরতায় ভারতের দায় আছে: সালাহউদ্দিন

ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

Popular News