বুকিংয়ের পর অতিরিক্ত ১৩ হাজার টাকা দাবি, 'Mobile Buzz BD'-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মাহবুবুর রহমান সাব্বির

দুরবীন ডেস্ক

প্রকাশিত:
WhatsApp Image 2026-07-30 at 23.21.56.webp

ফেসবুকে প্রকাশিত অফারে নির্ধারিত দামে স্মার্টফোন বুকিং নেওয়ার পর একদিনের ব্যবধানে ১৩ হাজার টাকা অতিরিক্ত দাবি করার অভিযোগ উঠেছে মোবাইল ফোন বিক্রয় প্রতিষ্ঠান Mobile Buzz BD-এর বিরুদ্ধে।

ভুক্তভোগী নারায়ণগঞ্জের বাসিন্দা বিজয় আহমেদ নয়ন অভিযোগ করেন যে গত ২৮ জুলাই ২০২৬ তারিখে Mobile Buzz BD-এর ফেসবুক পেজে প্রকাশিত একটি অফার দেখে তিনি Xiaomi 17T স্মার্টফোনটি ৫৪ হাজার টাকায় বুকিং দেন। তিনি বসুন্ধরা শাখা থেকে ফোনটি সংগ্রহ করার জন্য অর্ডার করেন। বুকিং নিশ্চিত করতে বিকাশের মাধ্যমে নির্ধারিত বুকিং মানি পরিশোধ করলে প্রতিষ্ঠানটি একই মূল্যে তার অর্ডার নিশ্চিত করে।

তবে অভিযোগ অনুযায়ী, পরদিন ২৯ জুলাই প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধি ফোন করে জানান, ফোনটির দাম বেড়ে গেছে। ফলে পূর্বনির্ধারিত ৫৪ হাজার টাকার পরিবর্তে ফোনটি নিতে হলে তাকে ৬৭ হাজার টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ, বুকিং নিশ্চিত হওয়ার পর অতিরিক্ত ১৩ হাজার টাকা দাবি করা হয়।

বিজয় আহমেদ নয়ন অতিরিক্ত অর্থ দিতে অস্বীকৃতি জানিয়ে বুকিংয়ের সময় নির্ধারিত মূল্যেই ফোনটি সরবরাহের দাবি করেন। পরে প্রতিষ্ঠানটি তার বুকিং মানি ফেরত দিলেও, তিনি এ ঘটনাকে ক্রেতাদের সঙ্গে প্রতারণামূলক ও অনৈতিক আচরণ বলে দাবি করেন।

তার অভিযোগ, আকর্ষণীয় অফারের মাধ্যমে ক্রেতাদের বুকিং দিতে উৎসাহিত করে পরে মূল্য বাড়িয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অন্য ক্রেতাদেরও এ ধরনের অফারের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান।

এদিকে, অভিযোগ ওঠার পরও Mobile Buzz BD তাদের ফেসবুক পেজে একই অফারটি প্রচার করে যাচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। তবে এ অভিযোগের বিষয়ে Mobile Buzz BD-এর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Latest News

alt

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন ধারণা, ০ মিমি বেজেল কনসেপ্ট আনল টেকনো

স্মার্টফোনের ডিসপ্লের চারপাশের দৃশ্যমান বর্ডার আরও কমিয়ে আনার লক্ষ্য নিয়ে নতুন প্রজন্মের বেজেলবিহীন কনসেপ্ট ফোন উন্মোচন করেছে এআইচালিত বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। কোম্পানির দাবি, নতুন কনসেপ্ট ডিভাইসটিতে সত্যিকারের ০ মিমি ডিসপ্লে বেজেল রয়েছে। এর মাধ্যমে স্মার্টফোনের প্রচলিত স্ক্রিন ডিজাইনকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সম্ভাবনা তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

আবার ‘দেবদাস’ হতে চান শাকিব খান

আবার ‘দেবদাস’ হতে চান শাকিব খান

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ২০১৩ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমাটি মুক্তির পর শাকিবের অভিনয় নিয়ে দর্শক-সমালোচকদের মধ্যে আলোচনা তৈরি হয়।

WhatsApp Image 2026-08-01 at 12.01.04.webp

বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

WhatsApp Image 2026-08-01 at 12.01.04.webp

শেখ হাসিনার তৎপরতায় ভারতের দায় আছে: সালাহউদ্দিন

ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

Popular News