কর্পোরেট একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬’

শাহারিয়া নয়ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
কর্পোরেট একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬’

জাতীয় বাজেট ২০২৬-২৭-এর কার্যকর বাস্তবায়ন, রাজস্ব খাতের সংস্কার এবং আরও ব্যবসাবান্ধব নীতি-পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কর্পোরেট একাডেমি ফর প্রফেশনাল এক্সেলেন্স (CAPE)-এর উদ্যোগে এবং টয়োটা বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ পোস্ট-বাজেট সামিট ২০২৬, Driven by Toyota Bangladesh’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এ সামিটে দেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, অর্থনীতিবিদ, আয়কর ও ভ্যাট বিশেষজ্ঞ, কর্পোরেট নেতৃবৃন্দ, উদ্যোক্তা, আইনজীবী এবং বিভিন্ন খাতের পেশাজীবীরা অংশ নেন।

“From Policy to Practice” প্রতিপাদ্যে আয়োজিত সামিটে ৪০০-এর বেশি কর্পোরেট পেশাজীবী, উদ্যোক্তা, ব্যবসায়ী, আইনজীবী এবং আয়কর ও ভ্যাটসংশ্লিষ্ট পেশাজীবী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, এফসিএ, এফসিএমএ।

জাতীয় বাজেট বাস্তবায়ন, আয়কর, ভ্যাট, কাস্টমস এবং রাজস্ব সংস্কার নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (করনীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, সদস্য (ভ্যাটনীতি) মো. আজিজুর রহমান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য এ.কে.এম. মাহবুবুর রহমান এবং এনবিআরের যুগ্ম কমিশনার অব ট্যাক্সেস বাপন চন্দ্র দাস।

প্যানেল আলোচনা সঞ্চালনা করেন কর্পোরেট একাডেমি ফর প্রফেশনাল এক্সেলেন্স (CAPE)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আরিফুর রহমান।

সামিটে জাতীয় বাজেট ২০২৬-২৭-এর আয়কর, ভ্যাট ও কাস্টমসসংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং এর ব্যবসায়িক প্রভাব নিয়ে তিনটি কী-নোট উপস্থাপনা করেন কাস্টমস পলিসি ও আইসিটির প্রথম সচিব ও অতিরিক্ত কমিশনার তারিক হাসান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের যুগ্ম কমিশনার আহসান উল্লাহ তরুণ এবং স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কো.-এর পার্টনার স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় ‘বাংলাদেশ বাজেট রিভিউ ২০২৬’, যা CAPE-এর ফ্ল্যাগশিপ বার্ষিক প্রকাশনা। এতে জাতীয় বাজেট ২০২৬-২৭-এর আয়কর, ভ্যাট, কাস্টমস, রাজস্বনীতি, বিনিয়োগ, অর্থনীতি, বাণিজ্য এবং ব্যবসায়িক প্রভাব নিয়ে বিশেষজ্ঞদের বিশ্লেষণধর্মী প্রবন্ধ ও পেশাগত মতামত স্থান পেয়েছে।

আয়োজকদের মতে, সামিট ও প্রকাশনাটির মাধ্যমে নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, পেশাজীবী, শিক্ষাবিদ এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে তথ্যভিত্তিক ও কার্যকর সংলাপের সুযোগ সৃষ্টি হয়েছে। সরকারি নীতি ও বাস্তব ব্যবসায়িক চর্চার মধ্যে সমন্বয় আরও জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে কর্পোরেট একাডেমি ফর প্রফেশনাল এক্সেলেন্স (CAPE)।

Latest News

alt

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন ধারণা, ০ মিমি বেজেল কনসেপ্ট আনল টেকনো

স্মার্টফোনের ডিসপ্লের চারপাশের দৃশ্যমান বর্ডার আরও কমিয়ে আনার লক্ষ্য নিয়ে নতুন প্রজন্মের বেজেলবিহীন কনসেপ্ট ফোন উন্মোচন করেছে এআইচালিত বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। কোম্পানির দাবি, নতুন কনসেপ্ট ডিভাইসটিতে সত্যিকারের ০ মিমি ডিসপ্লে বেজেল রয়েছে। এর মাধ্যমে স্মার্টফোনের প্রচলিত স্ক্রিন ডিজাইনকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সম্ভাবনা তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

আবার ‘দেবদাস’ হতে চান শাকিব খান

আবার ‘দেবদাস’ হতে চান শাকিব খান

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ২০১৩ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমাটি মুক্তির পর শাকিবের অভিনয় নিয়ে দর্শক-সমালোচকদের মধ্যে আলোচনা তৈরি হয়।

WhatsApp Image 2026-08-01 at 12.01.04.webp

বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

WhatsApp Image 2026-08-01 at 12.01.04.webp

শেখ হাসিনার তৎপরতায় ভারতের দায় আছে: সালাহউদ্দিন

ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

Popular News