২০২৬ সালের প্রথমার্ধে প্রিয়শপের বড় সাফল্য, ক্ষমতায়ন প্রায় আড়াই লাখ খুচরা বিক্রেতার

শাহারিয়া নয়ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
WhatsApp Image 2026-07-26 at 16.24.00.webp

বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পাড়ার ছোট দোকান, মুদি দোকান, ফার্মেসি ও চায়ের দোকান। প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে পণ্য সরবরাহ, দামের ওঠানামা, যাতায়াত এবং ব্যবসা সম্প্রসারণে পুঁজির সংকটসহ নানা সমস্যায় ভুগছেন এসব ক্ষুদ্র ব্যবসায়ী।

এই চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের এমএসএমই খুচরা ব্যবসাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে কাজ করছে রিটেইল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ। ২০২৬ সালের প্রথম ছয় মাসে প্রায় আড়াই লাখ খুচরা বিক্রেতাকে বিভিন্ন ব্র্যান্ড, আধুনিক সরবরাহ ব্যবস্থা, ডিজিটাল পেমেন্ট এবং সহজ ঋণ সুবিধার সঙ্গে যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

প্রিয়শপ জানিয়েছে, বছরের প্রথমার্ধে তাদের প্রধান লক্ষ্য ছিল খুচরা বিক্রেতা, ব্র্যান্ড এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে নিয়ে আসা। এ লক্ষ্যে উন্নত সাপ্লাই চেইন, পরিবেশবান্ধব লজিস্টিকস এবং প্রযুক্তিনির্ভর ডেলিভারি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিকুল আলম খান বলেন, ‘আমাদের লক্ষ্য কেবল ব্যবসা করা নয়, বরং তার চেয়ে বড় কিছু। আমরা যেভাবে নতুন নতুন হাব তৈরি করছি এবং প্রযুক্তি পৌঁছে দিচ্ছি, তা মূলত বাংলাদেশের খুচরা খাতের মূল ভিত্তিকেই মজবুত করছে।’

তিনি আরও বলেন, এমন একটি ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যেখানে পাড়ার একজন সাধারণ দোকানদারও সহজে ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন এবং ব্র্যান্ডগুলো সরাসরি খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছাতে পারবে।

চলতি বছর প্রিয়শপ তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে নেত্রকোনা, তারাকান্দা, পূর্বধলা, কলমাকান্দা, মোহনগঞ্জ, মদন, সোনারগাঁও, মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী এবং গাজীপুরের কালীগঞ্জে। ফলে প্রত্যন্ত এলাকার খুচরা বিক্রেতারাও এখন সহজে অর্ডার করে দ্রুত পণ্য সংগ্রহের সুযোগ পাচ্ছেন।

এ ছাড়া কোকা-কোলা বাংলাদেশ, গ্রামীণফোন ও বাংলালিংকের মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করেছে প্রিয়শপ। এর মাধ্যমে ব্র্যান্ডগুলো সরাসরি খুচরা বিক্রেতাদের কাছে পণ্য ও সেবা পৌঁছে দিতে পারছে।

প্রযুক্তির ব্যবহারেও গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে অর্ডার ও ডেলিভারি প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই কার্যক্রমের স্বীকৃতি হিসেবে চলতি বছর ‘সেরা রিটেল স্টার্টআপ’ এবং ‘সেরা বিটুবি ই-কমার্স প্ল্যাটফর্ম’ হিসেবে পুরস্কার পেয়েছে প্রিয়শপ।

কর্মীদের দক্ষতা উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এআই প্রশিক্ষণ, উন্নত স্বাস্থ্যসেবা এবং লার্নিং প্রোগ্রামের পাশাপাশি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ওয়েব সামিট ও এশেলনের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও অংশ নিয়েছে প্রিয়শপ।

প্রিয়শপ জানিয়েছে, ২০২৬ সালের বাকি সময়ে দেশজুড়ে তাদের নেটওয়ার্ক আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। নতুন প্রযুক্তি ও শক্তিশালী অংশীদারত্বের মাধ্যমে আরও লাখ লাখ ক্ষুদ্র ব্যবসায়ীকে ডিজিটাল সুবিধার আওতায় এনে বাংলাদেশের পাড়ার দোকানগুলোর ‘অপারেটিং সিস্টেম’ হয়ে ওঠাই এখন প্রতিষ্ঠানটির লক্ষ্য।

Latest News

alt

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন ধারণা, ০ মিমি বেজেল কনসেপ্ট আনল টেকনো

স্মার্টফোনের ডিসপ্লের চারপাশের দৃশ্যমান বর্ডার আরও কমিয়ে আনার লক্ষ্য নিয়ে নতুন প্রজন্মের বেজেলবিহীন কনসেপ্ট ফোন উন্মোচন করেছে এআইচালিত বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। কোম্পানির দাবি, নতুন কনসেপ্ট ডিভাইসটিতে সত্যিকারের ০ মিমি ডিসপ্লে বেজেল রয়েছে। এর মাধ্যমে স্মার্টফোনের প্রচলিত স্ক্রিন ডিজাইনকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সম্ভাবনা তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

আবার ‘দেবদাস’ হতে চান শাকিব খান

আবার ‘দেবদাস’ হতে চান শাকিব খান

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ২০১৩ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমাটি মুক্তির পর শাকিবের অভিনয় নিয়ে দর্শক-সমালোচকদের মধ্যে আলোচনা তৈরি হয়।

WhatsApp Image 2026-08-01 at 12.01.04.webp

বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

WhatsApp Image 2026-08-01 at 12.01.04.webp

শেখ হাসিনার তৎপরতায় ভারতের দায় আছে: সালাহউদ্দিন

ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

Popular News