
ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার বিইআরসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নির্ধারিত মূল্য রিটেইলার পর্যায়ে ভোক্তার জন্য মূল্য সংযোজন কর (মূসক) অন্তর্ভুক্ত করে নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, নতুন এই মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী কোনো আদেশ না দেওয়া পর্যন্ত এ মূল্যই সারা দেশে কার্যকর থাকবে।:::







